আপনার নোটিফিকেশান খালি আছে.
আমাদের প্ল্যানগুলি ব্রাউজ করুন এবং শুরু করার জন্য আপনার নির্বাচন যোগ করুন.
এক্সপ্লোর করুন সাইন ইন করুনআপনার ইনস্যুরেন্স সংক্রান্ত প্রয়োজনে দ্রুত সহায়তা পান
ক্লেম করার জন্য প্রথমেই যত দ্রুত সম্ভব আপনার ইনস্যুরারকে ঘটনাটি সম্পর্কে জানাতে হবে. ক্লেম জানানোর সময় ঘটনার তারিখ, সময় এবং কী ঘটেছে তার সংক্ষিপ্ত বিবরণ প্রদান করুন. দ্রুত রিপোর্ট করলে আপনার ক্লেমের মূল্যায়ন ও সেটলমেন্টের প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হয়.
ক্লেম ফাইল করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টের মধ্যে সাধারণত আপনার ইনস্যুরেন্স পলিসি, ঘটনার বিস্তারিত বিবরণ, ক্ষতির ফটোগ্রাফিক বা ভিডিও প্রমাণ এবং মেরামতের খরচের আনুমানিক হিসাব অন্তর্ভুক্ত থাকে. এই ডকুমেন্টগুলি ইনস্যুরারকে সঠিকভাবে ক্লেম মূল্যায়ন করতে এবং ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে সাহায্য করে.
সাধারণ ক্লেম প্রক্রিয়ায় প্রথমে ঘটনাটি ইনস্যুরেন্স কোম্পানিকে জানাতে হয়, এরপর প্রয়োজনীয় সব ডকুমেন্টেশন জমা দিতে হয় এবং শেষে একজন ইনস্যুরেন্স অ্যাডজাস্টারের মাধ্যমে ক্ষয়ক্ষতির মূল্যায়ন করা হয়. মূল্যায়নের পরে, ইনস্যুরার অনুমোদনের জন্য ক্লেমটি রিভিউ করেন. অনুমোদনের পরে, ইনস্যুরার একটি সেটলমেন্ট অফার করে থাকেন. এই প্রক্রিয়াটি ক্লেমের ন্যায্য মূল্যায়ন নিশ্চিত করে.
সাধারণত ক্লেম করার সংখ্যার ওপর নির্দিষ্ট কোনও সীমাবদ্ধতা থাকে না, তবে অল্প সময়ের মধ্যে বারবার ক্লেম করলে তা আপনার পলিসির ওপর প্রভাব ফেলতে পারে. অল্প সময়ের মধ্যে একাধিকবার ক্লেম করলে আপনার ইনস্যুরেন্স প্রিমিয়ামে পরিবর্তন আসতে পারে. ইনস্যুরেন্স প্রোভাইডাররা ক্লেমের ইতিহাসের ভিত্তিতে ঝুঁকি মূল্যায়ন করে, তাই ঘন ঘন ক্লেম করলে আপনাকে উচ্চ ঝুঁকিপূর্ণ গ্রাহক হিসেবে বিবেচনা করা হতে পারে, যা ভবিষ্যতে আপনার কভারেজকে প্রভাবিত করতে পারে.
আপনার বাড়িতে সকলের নিরাপত্তা নিশ্চিত করুন. নিরাপত্তা নিশ্চিত করার পর আরও ক্ষতি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিন, যেমন ক্ষতিগ্রস্ত ছাদ বা জানালা অস্থায়ীভাবে ঢেকে দিন, ক্ষয়ক্ষতির ছবি ও ভিডিও তুলে সংরক্ষণ করুন. ক্লেম করতে আপনার ইনস্যুরেন্স কোম্পানির সাথে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করুন.
একটি হোম ইনস্যুরেন্স পলিসি বাড়ির মালিকদের তাদের সম্পত্তি এবং তার জিনিসপত্রের ক্ষতি বা ধ্বংস সম্পর্কিত আর্থিক ক্ষতি থেকে রক্ষা করে.
হ্যাঁ, হোম ইনস্যুরেন্স পলিসিগুলি ব্যাপকভাবে উপলব্ধ রয়েছে. তবে, আপনার অবস্থান এবং আপনার বাড়ির বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে উপলব্ধতা এবং নির্দিষ্ট ধরনের কভারেজ ভিন্ন হতে পারে.
হোম ইনস্যুরেন্স পলিসির খরচ বাড়ির লোকেশন, আকার, বয়স, নির্মাণের উপাদান, কভারেজের সীমা এবং ডিডাক্টিবেলের পরিমাণের মতো ফ্যাক্টরের উপর ভিত্তি করে উল্লেখযোগ্যভাবে ভিন্ন হয়.
আপনার বাড়ি সম্পর্কে কিছু মৌলিক তথ্য প্রদান করে সহজেই হোম ইন্স্যুরেন্স নেওয়া যায়, এর মধ্যে সাধারণত বাড়ির ঠিকানা, নির্মাণের বয়স, আয়তন এবং নির্মাণ-সংক্রান্ত তথ্য অন্তর্ভুক্ত থাকে. কিছু কিছু ইনস্যুরেন্স প্রোভাইডারদের বাড়ির মূল্য সম্পর্কিত ডকুমেন্টেশনও প্রয়োজন হতে পারে, যেমন একটি মূল্যায়ন বা ক্রয় চুক্তি. কী কী প্রয়োজন হতে পারে তার জন্য নির্দিষ্ট ইনস্যুরেন্স প্রোভাইডারের সাথে চেক করুন.
সাধারণ আওতা বহির্ভূত বিষয়গুলির মধ্যে প্রায়শই বন্যা, ভূমিকম্প, ক্ষয়, মোল্ড এবং কিছু ধরনের জলের ক্ষতি অন্তর্ভুক্ত রয়েছে. প্রযোজ্য নির্দিষ্ট আওতা বহির্ভূত বিষয়গুলি বুঝতে আপনার পলিসির ডকুমেন্ট রিভিউ করা গুরুত্বপূর্ণ.
ক্লেম করার জন্য প্রথমেই যত দ্রুত সম্ভব আপনার ইনস্যুরারকে ঘটনাটি সম্পর্কে জানাতে হবে. ক্লেম জানানোর সময় ঘটনার তারিখ, সময় এবং কী ঘটেছে তার সংক্ষিপ্ত বিবরণ প্রদান করুন. দ্রুত রিপোর্ট করলে আপনার ক্লেমের মূল্যায়ন ও সেটলমেন্টের প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হয়.
ক্লেম করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টের মধ্যে সাধারণত আপনার ইনস্যুরেন্স পলিসি, ঘটনার বিস্তারিত বিবরণ, ক্ষতির ফটোগ্রাফিক বা ভিডিও প্রমাণ এবং মেরামতের খরচের আনুমানিক হিসাব অন্তর্ভুক্ত থাকে. এই ডকুমেন্টগুলি ইনস্যুরারকে সঠিকভাবে ক্লেম মূল্যায়ন করতে এবং ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে সাহায্য করে.
হোম ইনস্যুরেন্সের অধীনে ক্লেম সেটলমেন্ট প্রক্রিয়া কী?
সাধারণত ক্লেম করার সংখ্যার ওপর নির্দিষ্ট কোনও সীমাবদ্ধতা থাকে না, তবে অল্প সময়ের মধ্যে বারবার ক্লেম করলে তা আপনার পলিসির ওপর প্রভাব ফেলতে পারে. অল্প সময়ের মধ্যে একাধিকবার ক্লেম করলে আপনার ইনস্যুরেন্স প্রিমিয়ামে পরিবর্তন আসতে পারে. ইনস্যুরেন্স প্রোভাইডাররা ক্লেমের ইতিহাসের ভিত্তিতে ঝুঁকি মূল্যায়ন করে, তাই ঘন ঘন ক্লেম করলে আপনাকে উচ্চ ঝুঁকিপূর্ণ গ্রাহক হিসেবে বিবেচনা করা হতে পারে, যা ভবিষ্যতে আপনার কভারেজকে প্রভাবিত করতে পারে.
আপনার বাড়িতে সকলের নিরাপত্তা নিশ্চিত করুন. ক্ষতিগ্রস্ত ছাদ বা জানালা কভার করার মতো আরও ক্ষতি প্রতিরোধ করার জন্য পদক্ষেপ নিন. ছবি এবং ভিডিওর সাথে ক্ষতির ডকুমেন্ট তৈরি করুন. যত তাড়াতাড়ি সম্ভব আপনার ইনস্যুরেন্স কোম্পানির সাথে যোগাযোগ করুন.
হ্যাঁ, হোম ইনস্যুরেন্স পলিসিগুলি বার্ষিকভাবে রিনিউ করা যেতে পারে. বেশিরভাগ ইনস্যুরার রিনিউয়াল বিকল্প অফার করবে, কিন্তু আপনার নির্দিষ্ট প্রোভাইডারের সাথে এই বিষয়টি নিশ্চিত করা অপরিহার্য.
হোম ইনস্যুরেন্স পলিসিগুলি সাধারণত বর্ধিত না করে রিনিউ করা হয়. রিনিউয়াল প্রক্রিয়া শুরু করার জন্য পলিসির মেয়াদ শেষ হওয়ার তারিখের আগে আপনার ইনস্যুরেন্স প্রোভাইডারের সাথে যোগাযোগ করুন.
আপনার হোম ইনস্যুরেন্স পলিসির মেয়াদ শেষ হয়ে গেলে আপনার বাড়ি আর ইনস্যুরেন্সের সুরক্ষার আওতায় থাকবে না. সে ক্ষেত্রে কোনও ক্ষতি বা দুর্ঘটনা ঘটলে তার সম্পূর্ণ আর্থিক দায়ভার আপনাকেই বহন করতে হবে. তাই কভারেজে কোনও ল্যাপ্স এড়াতে পলিসির মেয়াদ শেষ হওয়ার আগেই তা রিনিউ করার পরামর্শ দেওয়া হয়.
হোম ইনস্যুরেন্সের বৈধতার সময়কাল সাধারণত এক বছর. তবে, কিছু ইনস্যুরার বিভিন্ন শর্তাবলীর সাথে পলিসি অফার করতে পারেন. আপনার পলিসি কেনার বা রিনিউ করার সময় সবসময় আপনার ইনস্যুরেন্স প্রোভাইডারের সাথে বৈধতার সময়কাল নিশ্চিত করে নেবেন.
বেশিরভাগ ক্ষেত্রে, আপনি রিনিউয়ালের সময় আপনার কভারেজের লেভেল বা অ্যাড-অন অ্যাডজাস্ট করতে পারেন. তবে, যে কোনও পরিবর্তন ইনস্যুরেন্স কোম্পানির আন্ডাররাইটিং এবং অনুমোদনের সাপেক্ষে হতে পারে.
আপনি একটি কম্প্রিহেন্সিভ হোম ইনস্যুরেন্স ক্লেম সেটলমেন্ট প্রক্রিয়া থেকে মাত্র একটি ক্লিক দূরে আছেন.
আমরা বুঝতে পারছি যে অপ্রত্যাশিত ঘটনা এবং দুর্ঘটনা আপনাকে বিশাল ক্ষতির মুখে ফেলতে পারে, আমরা আপনাকে দক্ষ এবং বিশ্বস্ত ক্লেম হ্যান্ডলিং প্রদান করার জন্য সদা প্রস্তুত. আমাদের অভিজ্ঞ ইনস্যুরেন্স প্রফেশনাল টিম ক্লেম প্রক্রিয়া সম্পর্কে আপনাকে গাইড করার জন্য কাজ করছে, যাতে ঝামেলামুক্ত এবং ঝঞ্ঝাট-মুক্ত ক্লেমের অভিজ্ঞতা নিশ্চিত করা যায়. আমাদের লক্ষ্য হল আপনার উপরে আর্থিক চাপ কমানো এবং যত দ্রুত সম্ভব আপনাকে ট্র্যাকে ফিরিয়ে আনার জন্য পরিষেবা প্রদান করা.
হোম ইনস্যুরেন্স ক্লেম সেটলমেন্ট প্রক্রিয়ার মধ্যে সাধারণত নিম্নলিখিত ধাপগুলি অন্তর্ভুক্ত থাকে:
- আপনার জেনারেল ইনস্যুরেন্স ক্লেম এবং অন্যান্য তথ্য সম্পর্কে আমাদের জানান
- আমরা আপনার অনুরোধটি যাচাই করে দ্রুত ক্লেম ডিপার্টমেন্টে পাঠিয়ে দেব
- আমরা 48 ঘন্টার মধ্যে একজন সার্ভেয়ার নিযুক্ত করে থাকি
- সার্ভেয়ার 7 কর্মদিবসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দেন
- ক্লেম ডিপার্টমেন্ট থেকে 7 কার্যদিবসের মধ্যে ক্লেম প্রক্রিয়া করবে
- চুরি, ডাকাতি, আগুন বা অন্য কোনও প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে, আপনি আমাদের টোল-ফ্রি ইনস্যুরেন্স হেল্পলাইন 1800-209-5858-এ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন. আবাসিক সম্পত্তির ক্ষতি বা লোকসানের ক্ষেত্রে আপনাকে সাহায্য করার জন্য আমাদের কাস্টমার কেয়ার সার্ভিস 24/7 উপলব্ধ রয়েছে.
- আপনাকে শুধু আপনার পলিসির বিবরণ এবং জেনারেল ইনস্যুরেন্স ক্লেম-সংক্রান্ত প্রয়োজনীয় অন্যান্য তথ্য আমাদের প্রদান করতে হবে.
- আমরা ক্লেমের সত্যতা যাচাই করব এবং এটি আমাদের ক্লেম ডিপার্টমেন্টের কাছে হস্তান্তর করব.
- একবার আপনার ক্লেমের অনুরোধ রেজিস্টার হয়ে গেলে, আমরা অবিলম্বে 48 ঘন্টার মধ্যে একজন সার্ভেয়ার নিযুক্ত করব. এই পদ্ধতি অন্য যে কোনও ইনস্যুরেন্স কোম্পানির থেকে দ্রুত.
- সার্ভেয়ার/মূল্যায়নকারীর কাছে সমস্ত প্রাসঙ্গিক তথ্য জমা দিন, যিনি পরবর্তী 7-15 কর্মদিবসের মধ্যে আমাদের কাছে চূড়ান্ত রিপোর্ট জমা দেবেন (এই সময় পরিস্থিতির উপর নির্ভর করবে).
- এখন, পায়ের উপরে পা তুলে আরাম করুন. আমরা সর্বাধিক 10 দিনের মধ্যে আপনার জেনারেল ইনস্যুরেন্স ক্লেম প্রক্রিয়া করব.
অনুগ্রহ করে আপনার ক্লেমের প্রকৃতির উপর ভিত্তি করে নীচের প্রয়োজনীয় ক্লেম ফর্মটি পূরণ করুন:
- আগুন
- ডাকাতি
যে কোনো ধরণের ক্ষতির জন্য ক্লেম করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টের একটি তালিকা এখানে দেওয়া হল:
- ইনসিওর্ড ব্যক্তি দ্বারা যথাযথভাবে পূরণ এবং স্বাক্ষর করা ক্লেম ফর্ম
- ক্ষতির ব্যাপারে সংক্ষিপ্ত বিবরণ
- ক্ষতিগ্রস্ত সামগ্রীর কেনার বিল
- মেরামতের আনুমানিক খরচ
- মেরামতকারীর দেওয়া সার্ভিস রিপোর্ট
- মেরামত সংক্রান্ত বিল
- পেমেন্টের রশিদ
- NEFT ডকুমেন্ট
- KYC-র ডকুমেন্ট (যদি পরিমাণ ₹1 লক্ষের বেশি হয়)
- সম্মতি
চুরির মোট ঘটনার ক্ষেত্রে ক্লেম করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টের একটি তালিকা এখানে দেওয়া হল:
- ইনসিওর্ড ব্যক্তি দ্বারা যথাযথভাবে পূরণ এবং স্বাক্ষর করা ক্লেম ফর্ম
- পলিসির অধীনে কভার করা হয় এমন হারিয়ে যাওয়া আইটেমের বিবরণ
- হারিয়ে যাওয়া আইটেম ক্রয়ের চালান
- ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ
- ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (FIR)
- পুলিশের চূড়ান্ত রিপোর্ট
- ক্ষতিপূরণের বন্ড (যদি প্রয়োজন হয়)
- NEFT ডকুমেন্ট
- যদি পরিমাণ ₹1 লক্ষের বেশি হয় তাহলে KYC-র ডকুমেন্ট
- সম্মতি
ডাকাতির মত ঘটনার জন্য ক্লেম করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টের একটি তালিকা এখানে দেওয়া হল:
- ইনসিওর্ড ব্যক্তি দ্বারা যথাযথভাবে পূরণ এবং স্বাক্ষর করা ক্লেম ফর্ম
- FIR/পুলিশের পঞ্চনামা
- পুলিশের চূড়ান্ত রিপোর্ট
- ক্ষতিপূরণের বন্ড (যদি প্রয়োজন হয়)
- হারিয়ে যাওয়া আইটেম ক্রয়ের চালান
- NEFT ডকুমেন্ট
- যদি পরিমাণ ₹1 লক্ষের বেশি হয় তাহলে KYC-র ডকুমেন্ট
- সংবাদপত্রের কাটিং (যদি থাকে)
- ইনসিওর্ড-এর সম্মতি/কনফার্মেশন
- ডিসচার্জ ভাউচার
আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের কাস্টমার সাপোর্ট টিমের সঙ্গে যোগাযোগ করুন, আমরা দ্রুত আপনার প্রশ্নের সমাধান করতে সহায়তা করব.